ধোবাউড়ায় বিআরডিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

ধোবাউরা প্রতিনিধি

ছবি:ধোবাউড়ায় বিআরডিবির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ময়মনসিংহের ধোবাউড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সুফলভোগী সদস্যদের জন্য দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ উজ্জ্বল হোসেন। এসময় বক্তারা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সুফলভোগী সদস্যরা আধুনিক কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বিতার নানা কৌশল সম্পর্কে ধারণা পাবেন। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার সুফলভোগী সদস্যরা অংশ নিচ্ছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *