দেওয়ানগঞ্জে দুপক্ষের বাধায় সড়ক সংস্কার কাজ বন্ধ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুর

প্রকাশ:২৪শে সেপ্টেম্বর ২০২৫,সময়:০৬:৩৬

ছবি:কাঠার বিল-সানন্দবাড়ী সড়ক

দেওয়ানগঞ্জে স্থানীয় দুটি প্রভাবশালী গ্রুপের জমিসংক্রান্ত বিরোধের কারণে একটি গুরুত্বপূর্ণ সড়কের ৭০ মিটার অংশের সংস্কারকাজ প্রায় ৯ মাস ধরে বন্ধ রয়েছে। এতে কাঠার বিল-সানন্দবাড়ী সড়কের লংকারচর সকালবাজার অংশে চলাচলকারী হাজারো মানুষ ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

​জানা গেছে, সড়কের নকশায় একটি বাঁক রয়েছে। কিন্তু হাসান মাহমুদ গ্রুপ এই বাঁকা পথ বাদ দিয়ে সড়কটি সোজা করার দাবি জানাচ্ছে। অন্যদিকে, আমানত গ্রুপের দাবি, সরকারি নকশা অনুযায়ীই আগের বাঁকা সড়কটি সংস্কার করতে হবে। এই দ্বন্দ্বের জের ধরে হাসান মাহমুদের লোকজন কাজে বাধা দিলে সংস্কারকাজটি বন্ধ হয়ে যায়।

​দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি, পুরনো সড়কের ওপর ঘর তুলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগও উঠেছে। এই বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং দ্রুত সমাধান না হলে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা।

​এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, তাদের পক্ষে নকশার বাইরে গিয়ে সড়ক সোজা করা সম্ভব নয়, কারণ শুধুমাত্র বিদ্যমান সড়ক সংস্কারের জন্যই বাজেট বরাদ্দ রয়েছে। বিষয়টি সমাধানে একাধিকবার চেষ্টা করেও প্রশাসন ব্যর্থ হয়েছে। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির শিকার হচ্ছে এবং জনদুর্ভোগ বেড়েই চলেছে

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *