দুর্গোৎসব উপলক্ষে মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দের পুজামন্ডপ পরিদর্শন

ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে।ছবি
স্টাফ রিপোর্টার ঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মের ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড ও মহানগর ইউনিট কমান্ড নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বেগ, মহানগর ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সিকদার, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বিপ্লব ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা ইউনুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবুল বসাক, বীর মুক্তিযোদ্ধা শিবু দাস প্রমুখ।
