তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহে বিএনপি নেতা রোকনুজ্জামান সরকারের গণসংযোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর ঢাকা-ময়মনসিংহ বাইপাস দিঘারকান্দা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব জনাব রোকনুজ্জামান সরকার রোকন।ছবি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ নগরীর ঢাকা-ময়মনসিংহ বাইপাস দিঘারকান্দা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব জনাব রোকনুজ্জামান সরকার রোকন

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর, ২০২৫) তিনি এই গণসংযোগ কর্মসূচি পালন করেন।

এসময় রোকনুজ্জামান সরকার রোকন সাধারণ মানুষের হাতে ৩১ দফার রূপরেখা সম্বলিত লিফলেট তুলে দেন এবং এই কর্মসূচি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *