জীবনযাত্রার ব্যয়ে ক্ষুব্ধ ভোটার: পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করার পর প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান শিগেরু ইশিবা। টোকিও, জাপান, ২৩ জুলাই ২০২৫ছবি:

রয়টার্স

টোকিও

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০২

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আজ রোববার পদত্যাগ করতে যাচ্ছেন বলে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান যখন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন তাঁর পদত্যাগ দেশটিকে দীর্ঘ নীতিগত অচলাবস্থার দিকে ঠেলে দিতে পারে।

সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টায় (গ্রিনিচ সময় সকাল ৯টা) সংবাদ সম্মেলন করবেন ইশিবা (৬৮)। তবে তিনি সত্যি পদত্যাগ করবেন কি না, সেই প্রশ্নে তাঁর কার্যালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইশিবা এক বছরের কম সময় আগে প্রধানমন্ত্রী হন। কিন্তু তখন থেকে তাঁর জোট সরকার আইনসভার দুই কক্ষের নির্বাচনেই পরাজিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ে ক্ষুব্ধ ভোটাররা এর জন্য সরকারকে দায়ী করছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *