জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পরীক্ষার সময় বাড়লো, নতুন তারিখ ঘোষণা

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৩৮

​২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা নেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এই সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সময়সূচি

​শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর হলো, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা এখন আগামী ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর-এর মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়সীমা বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার জন্য আরও কিছুটা সময় পেল।শিক্ষা বিষয়ক আরও জানুন-https://tinyurl.com/34hf36a5

বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে

​পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পরীক্ষা গ্রহণ করতে হবে। এছাড়া, পরীক্ষার বিস্তারিত তথ্য এবং নিয়মাবলী বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

http://www.nu.ac.bd/

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *