চবি সংঘর্ষ: দুই মাস পর মামুনের মাথায় সফলভাবে প্রতিস্থাপন হলো খুলে রাখা খুলি

গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থীর সফল অস্ত্রোপচার; অন্য শিক্ষার্থী ইমতিয়াজেরও অবস্থার উন্নতি

হাসপাতালে চিকিৎসাধীন মামুন মিয়া।ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলির একটি অংশ দুই মাস পর সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। গত শনিবার নগরের পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথার খুলির অংশটি প্রতিস্থাপন করা হয়। তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলে জানা গেছে।

চিকিৎসাধীন দুই শিক্ষার্থী

একই ঘটনায় মাথায় গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের অবস্থাও আগের চেয়ে ভালো। গত দুই মাস ধরে তাঁরা দুইজনই পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ইমতিয়াজকে বর্তমানে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।

আহত মামুন ও ইমতিয়াজকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। পরে গুরুতর অবস্থায় তাঁদের পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং সেই সময়ে মামুনের মাথার খুলির অংশ খুলে রাখা হয়েছিল।

অস্ত্রোপচার ও চিকিৎসকের মন্তব্য

গত শনিবার মামুনের মাথার খুলির সেই খুলে রাখা অংশটি সফলভাবে প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মু. ইসমাঈল হোসেন

মু. ইসমাঈল হোসেন প্রথম আলোকে বলেন:

“অপারেশন সফল হয়েছে। দু-এক দিনের ভেতর তাঁদের ডিসচার্জ করা হবে। তখন আমরা তাঁদের পরিস্থিতি নিয়ে ব্রিফ করব।”

সংঘর্ষের সূত্রপাত

উল্লেখ্য, গত ৩০ আগস্ট দিবাগত রাত থেকে পরদিন ৩১ আগস্ট দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছিল। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে সহ-উপাচার্য, প্রক্টরসহ অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *