মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এক সচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
খালিয়াজুরী উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক পান্ডব সরকার-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান।
সভায় পূজা উদযাপন কমিটির আহ্বায়ক পান্ডব সরকার জানান, এ বছর খালিয়াজুরী উপজেলার ছয়টি ইউনিয়নে সর্বমোট ৪০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরেফিন আজিম এবং খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শম্ভু বর্মন, পূজা কমিটির সদস্য হরলাল সরকার, বিদ্যুৎ ভৌমিক, চন্দন কুমার দে, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য মাওলানা মোঃ ইদ্রিস আলী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জহির আহমেদ জিকু এবং খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাকিল সারোয়ার, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, আনসার ও ভিডিপি কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি রঞ্জিত বিশ্বাস, সুদীপ চৌধুরী, ইন্দ্রজিৎ সরকার, রুবেল চন্দ্র দাস, অনিমেষ চন্দ্রসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।