আমি বাংলাদেশের মেসি নই, ফুটবল একজনের খেলা নয়’: হামজা চৌধুরী
ক্রীড়া প্রতিবেদক।

জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন হামজা চৌধুরীশামসুল হক।
হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে গত সোমবার ঢাকায় এসেছেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। প্রথম দিনেই অনুশীলনে যোগ দেওয়ার পর আজ দ্বিতীয় দিনে জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। হামজা তাঁর জন্মস্থান সিলেটের আঞ্চলিক ভাষায় এবং সিলেটের সঙ্গে ইংরেজি মিশিয়ে উত্তর দেন।
বাংলাদেশ দল মনে করে হামজা যেন বাংলাদেশের লিওনেল মেসি—অনুশীলনে যাওয়ার আগে এই বিষয়ে হামজার কাছে জানতে চাওয়া হয়েছিল।
প্রশংসার জবাবে হামজা বিনয়ের সঙ্গে বলেন:
“অবশ্যই না। এটা দলীয় গেম (খেলা)। এমনকি মেসিও যদি বাংলাদেশের হয়ে খেলতেন… তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকত। ফুটবল কখনো একজনের খেলা নয়। বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নয়ই।”
হামজা চৌধুরী দলের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন। তিনি বলেন, তাঁদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ‘আমরা যেভাবে একটা জাতি হিসেবে আছি, সেভাবেই ঐক্যবদ্ধ থাকা। ইনশা আল্লাহ, আমরা একসঙ্গে থাকলে সফল হতে পারব।’
