অ্যাড. এটিএম মাহবুবুল আলমকে আহ্বায়ক ও জসীম উদ্দীনকে সদস্যসচিব করে এনসিপি ময়মনসিংহ জেলা কমিটির অনুমোদন

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলমকে আহ্বায়ক এবং মোঃ জসীম উদ্দীনকে সদস্যসচিব করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা আহ্বায়ক কমিটির (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অনুমোদন ও ঘোষণা

৩ এপ্রিল শুক্রবার জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম-এর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নেতৃত্বের তালিকায় যারা রয়েছেন

অনুমোদিত এই আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন যারা:

  • সিনিয়র যুগ্ম আহ্বায়ক: কবি সেলিম বালা।
  • যুগ্ম আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, এডভোকেট মিজানুর রহমান আকন্দ, মঞ্জুরুল হক মামুন, আবুল কালাম ফরাজী ও নুরুল ইসলাম।
  • সিনিয়র যুগ্ম সদস্যসচিব: ইঞ্জি. শহিদুল ইসলাম।
  • যুগ্ম সদস্যসচিব: মোঃ মোজাম্মেল হক, খন্দকার সুফি আব্দুল্লাহ, মোঃ মাসুদ রানা, রাজন আহমেদ ও মোঃ আতিকুর রহমান।

সাংগঠনিক দায়িত্ব

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন: ডা. মাকামে মাহমুদ, মুফতি আরিফ আব্দুল্লাহ, আবুল হাসনাত হৃদয়, ইউসুফ আম্মার ও মাহমুদুল হাসান।

নতুন এই কমিটি ঘোষণার পর ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে এই কমিটি নিরলসভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *