৫ দফা দাবিতে ডিসি’র কাছে ময়মনসিংহ জামায়াতের স্মারকলিপি
ময়মনসিংহ জেলা আমীরের নেতৃত্বে জেলা ও মহানগর জামায়াতের নেতারা উপস্থিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে জুলাই সনদ সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।ছবি
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে জুলাই সনদসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করে।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিমের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
স্মারকলিপি প্রদানপূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
- মো. আসাদুজ্জামান সোহেল (নায়েবে আমীর, ময়মনসিংহ মহানগর জামায়াত ও সংসদ সদস্য প্রার্থী, ময়মনসিংহ-৭ ত্রিশাল)
- অধ্যক্ষ কামরুল হাসান মিলন (নায়েবে আমীর, ময়মনসিংহ জেলা জামায়াত ও সংসদ সদস্য প্রার্থী, ফুলবাড়িয়া সংসদীয় আসন)
- মাহবুবুল হাসান শামীম (সহকারী সেক্রেটারি, ময়মনসিংহ মহানগর জামায়াত)
- অধ্যাপক মো. আল হেলাল তালুকদার (সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর জামায়াত ও সংসদ সদস্য প্রার্থী, নেত্রকোণা-৪) সহ জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
