সুরমা নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু: এলাকায় শোকের ছায়া

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

প্রতিকী ছবি।

নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুড়ি উপজেলায় সুরমা নদীতে ডুবে মোঃ আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। শিশু আব্দুল্লাহ ওই গ্রামের উত্তর পাড়ার মোঃ আলামিনের ছেলে।

নিখোঁজ ও লাশ উদ্ধার

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে আব্দুল্লাহ তার সাথীদের সাথে বাড়ির পাশের মাঠে খেলতে যায়। জোহরের আজান হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় মা-বাবাসহ স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর ঢালুতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে বাড়িতে আনা হলে পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের মাতম শুরু হয়।

আইনি প্রক্রিয়া ও দাফন

খবর পেয়ে খালিয়াজুড়ি থানা পুলিশের এসআই মঞ্জুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শামীম মোড়ল, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *