সুইডেনে স্নাতকোত্তরে ৭৫০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন করুন

সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারেছবি: সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে নেওয়া

পড়াশোনা ডেস্ক।

বিদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর প্রোগ্রামে ৭৫০টির বেশি ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে সুইডেন সরকার। এই বৃত্তির নাম সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল বা এসআই স্কলারশিপ। বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

​সম্পূর্ণ অর্থায়িত এই স্কলারশিপে স্নাতকোত্তর প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে।

বৃত্তির সুযোগ-সুবিধা

  • জীবনযাত্রার খরচ: শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিশ ক্রোনা (Swedish Krona) দেওয়া হবে।
  • ভ্রমণ অনুদান: ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান দেওয়া হবে।
  • স্বাস্থ্যবিমা: সম্পূর্ণ স্বাস্থ্যবিমা প্রদান করা হবে।
  • নেটওয়ার্কিং: এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালস এবং এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ প্রদান করা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *