সিবিএমসিবি-র সহযোগী অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশের (সিবিএমসিবি) চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং গভর্নিং বডির বারবার নির্বাচিত সদস্য ডা. মো. শহিদুল ইসলাম আর নেই। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) আনুমানিক রাত ১১:৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে সিবিএমসিবি পরিবারসহ ময়মনসিংহের চিকিৎসক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সিবিএমসিবি কর্তৃপক্ষ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

জানাজা ও দাফন

পারিবারিক ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় সিবিএমসিবি চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাঁকে দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ডা. মো. শহিদুল ইসলাম ময়মনসিংহের একজন অত্যন্ত জনপ্রিয় এবং দক্ষ চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি সিবিএমসিবির প্রশাসনিক ও সাংগঠনিক উন্নয়নে তাঁর বিশেষ অবদান ছিল। তাঁর মৃত্যুতে ময়মনসিংহবাসী একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারালো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *