মহাকাশ ভ্রমণেও টিকে থাকতে পারে মানুষের জন্য অপরিহার্য ব্যাকটেরিয়া

ব্যাকটেরিয়াপেক্সেলস

প্রযুক্তি ডেস্ক

মানুষের স্বাস্থ্যের জন্য অপরিহার্য বেশ কয়েকটি ব্যাকটেরিয়া মহাকাশ ভ্রমণের সময় চরম পরিবেশেও টিকে থাকতে পারে। বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় এই ভালো খবরটি জানা গেছে।

​এনপিজে মাইক্রোগ্র্যাভিটি সাময়িকীতে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, ব্যাকটেরিয়ার স্পোরগুলো মহাকাশ ভ্রমণের সময় স্বল্প সময়ের জন্য মাইক্রোগ্র্যাভিটি (শূন্য মাধ্যাকর্ষণ) ও দ্রুত গতি কমে আসার মতো অবস্থা সহ্য করতে পেরেছে।

পরীক্ষা ও ফলাফল

  • পরীক্ষা: অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি (আরএমআইটি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ব্যাকটেরিয়ার স্পোরগুলো মহাকাশে উৎক্ষেপণ করে আবার পৃথিবীতে ফিরিয়ে আনেন।
  • সক্ষমতা: ব্যাসিলাস সাবটিলিস নামক ব্যাকটেরিয়ার স্পোরগুলো দ্রুত ত্বরণ, স্বল্প সময়ের জন্য মাধ্যাকর্ষণ চাপসহ বিভিন্ন কঠিন পরিস্থিতি সহ্য করতে পেরেছে।
  • চরম পরিবেশ: মহাকাশে পরীক্ষা চলাকালে ব্যাকটেরিয়াগুলোকে পৃথিবীর মহাকর্ষ বলের প্রায় ১৩ গুণ সর্বোচ্চ ত্বরণের মুখোমুখি করা হয়। আবার অবতরণের সময় রকেটটি ৩০ গুণ পর্যন্ত মাধ্যাকর্ষণ চাপ অনুভব করে।

​আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী এলেনা ইভানোভা বলেন, আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া দ্রুত মহাকর্ষীয় পরিবর্তন, ত্বরণ ও মাধ্যাকর্ষণ চাপ সহ্য করতে পারে। এই তথ্যের ভিত্তিতে আমরা নভোচারীদের দীর্ঘ মিশনে সুস্থ রাখার জন্য আরও ভালো লাইফ সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারব।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *