ময়মনসিংহে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ডিজিটাল লেনদেন ও ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) সকালে শহরের দুর্গাবাড়ি রোডস্থ পূবালী ব্যাংক পিএলসি স্বদেশী বাজার শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
স্মার্ট ব্যাংকিং ও ক্যাশলেস আলোচনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক জয়দেব চন্দ্র বণিক। মতবিনিময় সভায় বক্তারা আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা, ক্যাশলেস লেনদেনের গুরুত্ব এবং এর ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া। অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার রোজিনা আক্তার।
বিশেষ অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ লোকমান হেকিম, যুগ্ম পরিচালক মো. এমদাদুল হক এবং সহকারী পরিচালক মো. জাহিদ হাসান সোহেল। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
