ময়মনসিংহে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক আসর সম্পন্ন: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”— এই অর্থবহ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে অনূর্ধ্ব শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অনভেষণের মেগা আসর ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ময়মনসিংহ আঞ্চলিক প্রতিযোগিতা। মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিকেলে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট ও দাবা প্রতিযোগিতার সমাপনী ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ ক্রীড়া পরিদপ্তরের মূল আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় এই আঞ্চলিক আসরের সফল সমাপ্তি ঘটলো। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্সআপ দল এবং খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি

ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • লুৎফুন নাহার: অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ।
  • এ.কে.এম মাহবুবুল আলম: সদস্য সচিব, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা।
  • শহিদুল আমিন খসরু: সদস্য, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা।
  • মো. আল-আমিন: জেলা ক্রীড়া অফিসার, ময়মনসিংহ।

মাঠের লড়াই ও ফাইনালের ফলাফল:

১. ক্রিকেট (Cricket):

  • বালিকা বিভাগ: মেয়েদের ক্রিকেটের ফাইনাল ম্যাচে নেত্রকোণা জেলা দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক ময়মনসিংহ জেলা দল
  • বালক বিভাগ: ছেলেদের অনবদ্য ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্বাগতিক ময়মনসিংহ জেলা দলকে মাত্র ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তোলে নেত্রকোনা জেলা দল

২. কাবাডি (Kabaddi):

  • বালক বিভাগ: ছেলেদের চিরচেনা কাবাডি লড়াইয়ে প্রতিপক্ষ জামালপুর জেলা দলকে ট্রাই-ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ময়মনসিংহ জেলা দল
  • বালিকা বিভাগ: মেয়েদের কাবাডির ফাইনালে ময়মনসিংহের মেয়েদের ৪৫-২১ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে মেগা চ্যাম্পিয়ন হয় জামালপুর জেলা দল

৩. দাবা (Chess):

  • বালক (মেধা তালিকা): বুদ্ধির এই লড়াইয়ে জামালপুর জেলার মোঃ জিহাদ হাসান চ্যাম্পিয়ন, নেত্রকোনা জেলার প্রিয়ন্ত দেবনাথ রানার আপ এবং ময়মনসিংহ জেলার মোঃ তামিম হোসেন ৩য় স্থান অধিকার করে।
  • বালিকা (মেধা তালিকা): মেয়েদের দাবায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ময়মনসিংহ জেলার মারুফা ফেরদৌসী চ্যাম্পিয়ন, শেরপুর জেলার আতিফা রাশান রানার আপ এবং ময়মনসিংহ জেলার আফিয়া নাওয়ার জেনি ৩য় স্থান অর্জন করে।

৪. মার্শাল আর্ট (Martial Arts): কারাতে ও মার্শাল আর্ট ডিসিপ্লিনের বিভিন্ন ওয়েট ক্যাটাগরিতে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে বিজয়ী হওয়া বিভিন্ন জেলার প্রতিভাবান ক্রীড়াবিদদের মাঝেও এদিন সমাপনীর মঞ্চে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি ফারাহ শাম্মী।

পুরস্কার বিতরণী শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে যে ক্রিকেট, কাবাডি ও দাবার ক্ষুদে প্রতিভারা আজ বিকশিত হলো, তারাই আগামী দিনে জাতীয় পর্যায়ে ময়মনসিংহের মুখ উজ্জ্বল করবে। এ ধরনের নিয়মতান্ত্রিক টুর্নামেন্ট কিশোরদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বড় ভূমিকা রাখবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *