ব্যাটে-বলে সেরা পাঁচে বাংলাদেশের ব্যর্থতা: ধবলধোলাই টি-টোয়েন্টি সিরিজ

চট্টগ্রামে ৩–০ তে ধবলধোলাই বাংলাদেশ, তানজিদ হাসান ও রিশাদ হোসেন ছাড়া নিষ্প্রভ সবাই

টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ।ছবি

ক্রীড়া ডেস্ক

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজে ৩–০–তে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে লিটন দাসের নেতৃত্বাধীন দলের এই সিরিজটি মোটেও ভালো কাটেনি। দুই দেশের পারফরম্যান্সের তুলনামূলক চিত্রে ওয়েস্ট ইন্ডিজের দাপট স্পষ্ট।

এই সিরিজে দুই দলের মধ্যে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান ও বোলারের তালিকা নিচে তুলে ধরা হলো:

শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় বাংলাদেশ থেকে কেবল ওপেনার তানজিদ হাসান নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন। তিনি ছাড়া বাকি চারজনই ওয়েস্ট ইন্ডিজের।

ব্যাটসম্যানদলইনিংসমোট রানগড়স্ট্রাইক রেট
তানজিদ হাসানবাংলাদেশ৩১৫৮৫২.৬৬১৪৩.৫৭
শাই হোপওয়েস্ট ইন্ডিজ২১০১১০১.০০১৫৭.৬৯
অ্যালিক আথানাজেওয়েস্ট ইন্ডিজ৩৮২২৭.৩৩১২৭.৯২
রোস্টন চেইজওয়েস্ট ইন্ডিজ২৬৭৬৭.০০১৫২.২৭
রোভম্যান পাওয়েলওয়েস্ট ইন্ডিজ৩৬২৩১.০০১২০.৮৩

শীর্ষ পাঁচ বোলার

শীর্ষ বোলারদের তালিকাতেও বাংলাদেশের আধিপত্য নেই। প্রথম তিন স্থানই দখল করেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। এই তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

বোলারদলইনিংসউইকেটসেরা বোলিংগড়ইকোনমি
জেসন হোল্ডারওয়েস্ট ইন্ডিজ৩৭৩/৩১১১.৪২৬.৯১
রোমারিও শেফার্ডওয়েস্ট ইন্ডিজ৩৭৩/২১১০.৪২৮.০০
আকিল হোসেনওয়েস্ট ইন্ডিজ৩৬৩/২২১১.৩৩৬.৮৮
রিশাদ হোসেনবাংলাদেশ৩৫৫/৩০১৭.১৬৯.৫৩
মোস্তাফিজুর রহমানবাংলাদেশ২৩৩/২১১৪.০০৭.৩২

Leave a Comment