নান্দাইলে চাল, ঢেউটিন ও হুইলচেয়ার বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ১৫টি মাদ্রাসার জন্য জিআর (GR) চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালে নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুল্লাহ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ। এছাড়াও নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপকারভোগী সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন,

“একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বর্তমান সরকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। নান্দাইলের মাটিতে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের হক নিয়ে যারা ছিনিমিনি খেলবে বা নষ্ট করার অপচেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

তিনি সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থে সব ধরনের উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবামূলক সুবিধা পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিতরণকৃত সহায়তার বিবরণ

আলোচনা সভা ও বক্তব্য শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজনদের মাঝে বরাদ্দকৃত সামগ্রী হস্তান্তর করেন। এর মধ্যে—

  • ১৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জিআর চালের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।
  • স্থানী দুস্থ ও অসহায় ৩০টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণ করা হয়।
  • ১০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের সুবিধার্থে উন্নত মানের হুইলচেয়ার প্রদান করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *