মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দুপুর ৩টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের ‘শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে’ (কল্যাণ শেড) এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সামপ্রদায়িক সম্প্রীতি ও সমন্বিত নিরাপত্তার নির্দেশ
পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “পূজা মণ্ডপে আগত পুণ্যার্থীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। মণ্ডপভিত্তিক নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও মোবাইল পেট্রোলিং জোরদার থাকবে।”
উপস্থিত পুলিশ কর্মকর্তাবৃন্দ

উক্ত নিরাপত্তা ব্রিফিং সভায় উপস্থিত ছিলেন—
- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন
- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আশরাফুল করিম
- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল
এছাড়াও ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত বিপুল সংখ্যক পুলিশ সদস্য ব্রিফিং সভায় অংশ নেন।