টোকিও বিশ্ববিদ্যালয়ে এডিবি বৃত্তিতে মাস্টার্সের সুযোগ

প্রথম আলো ডেস্ক।

ছবি: এডিবির ওয়েবসাইট থেকে নেওয়া

এশীয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বৃত্তির মাধ্যমে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এডিবির সদস্যদেশগুলোর শিক্ষার্থীরা ২০২৬ সালের শরৎ (Fall) সেমিস্টারের জন্য এই বৃত্তিতে আবেদন করতে পারবেন। এই বৃত্তির জন্য কোনো আবেদন ফি নেই।

​বৃত্তির সুবিধা ও বিশ্ববিদ্যালয় পরিচিতি

​মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের মেয়াদ দুই বছর। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সব ব্যয়ভার এডিবি বহন করবে।

​সুবিধাসমূহ:

  • ​সম্পূর্ণ টিউশন ফি
  • বিমানের ভাড়া সহ নির্বাচিত শিক্ষার্থীদের সব ব্যয়ভার।

​টোকিও বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং–২০২৫ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি ৩২তম স্থানে রয়েছে।

​যেসব বিষয়ে আবেদন করা যাবে

​এডিবি বৃত্তির আওতায় টোকিও বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত বিভাগগুলোতে আবেদন করা যাবে:

  • ​ন্যাচারাল এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগ
  • ​ওশেন টেকনোলজি, নীতি ও পরিবেশ বিভাগ
  • ​এনভায়রনমেন্ট সিস্টেমস বিভাগ
  • ​হিউম্যান অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগ
  • ​সোশিও–কালচারাল এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগ
  • ​ইন্টারন্যাশনাল স্টাডিজ বিভাগ
  • ​সাসটেইনেবিলিটি সায়েন্স গ্র্যাজুয়েট প্রোগ্রাম

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *