জুলাই সনদ ও ৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের মানববন্ধন

“জনস্বার্থবিরোধী প্রস্তাব এলে প্রত্যাখ্যান করা হবে”: মাওলানা কামরুল আহসান এমরুল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মহানগর ও জেলার বিভিন্ন থানা শাখার নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল এবং বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম

আন্দোলনের যৌক্তিকতা ও হুঁশিয়ারি

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “জুলাই আন্দোলনে যে কারণে ছাত্রজনতা জীবন দিয়েছে, সেই দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি—এ কারণেই আমাদের এই আন্দোলন।”

তিনি আরও বলেন, “জাতীয় সংলাপে রাজনৈতিক নেতৃবৃন্দ একমত হতে পারেননি। আগামী ১৭ তারিখ জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনা দেওয়া হবে। এটি যেন কোনো দলের একক মতামতের ভিত্তিতে না হয়। জনগণের স্বার্থবিরোধী কোনো প্রস্তাব এলে আমরা তা প্রত্যাখ্যান করব।” তিনি জানান, জামায়াত সংলাপে বিশ্বাসী এবং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।

উপস্থিত নেতৃবৃন্দ

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি আনোয়ার হাসান সুজনমাহবুবুল হাসান শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জামায়াতের এই আন্দোলন চলমান থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *