কেওয়াটখালীতে মহামায়া কালীমাতা শিব মন্দিরের নতুন কমিটি; উত্তম সভাপতি, অজয় সম্পাদক

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীর বলাশপুর আবাসন পূর্ব পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ‘সার্বজনীন মহামায়া কালীমাতা শিব মন্দির’ পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ বছর মেয়াদের জন্য উত্তম কুমার দে-কে সভাপতি এবং অজয় সরকার-কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট এই মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ

নবনির্বাচিত এই কমিটিতে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

  • সহ-সভাপতি: অমল চৌধুরী ও শিবু সেন।
  • সহ-সাধারণ সম্পাদক: অমল দত্ত, শংকর বসাক ও খোকন সরকার।
  • সাংগঠনিক সম্পাদক: বাসু সাহা।
  • সহ-সাংগঠনিক সম্পাদক: তপন কান্তি দাস।
  • কোষাধ্যক্ষ: টিপু দাস।
  • আইন বিষয়ক সম্পাদক: এড. অপূর্ব লাল রায় চৌধুরী।
  • দপ্তর সম্পাদক: প্রদীপ বর্মন; সহ-দপ্তর সম্পাদক: শুভ চৌধুরী।
  • প্রচার সম্পাদক: দুলাল দাস; সহ-প্রচার সম্পাদক: কানাই মন্ডল।
  • শ্রম বিষয়ক সম্পাদক: পলাশ সাহা।
  • তথ্য বিষয়ক সম্পাদক: ঝুটন দাস; সহ-তথ্য বিষয়ক সম্পাদক: নব দাস।
  • মহিলা বিষয়ক সম্পাদক: অন্তরা চৌধুরী।
  • সহ-মহিলা বিষয়ক সম্পাদক: অর্পিতা রানী পাল ও মনি রানী ঘোষ (শান্তা)।

এছাড়াও কমিটির কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—লিটন পাল, রতন সরকার, পিন্টু সরকার, প্রদীপ বর্মন, বিশ্বজিৎ সরকার এবং সঞ্জু দেব।

ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ

মন্দির কমিটির সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য ৬ সদস্যের একটি বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন: ১. রোকনুজ্জামান সরকার (রোকন), প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ২. রবীন্দ্রনাথ পাল, নির্বাহী সম্পাদক, দৈনিক আজকের বাংলাদেশ। ৩. মলয় চক্রবর্তী, উপ-পুলিশ পরিদর্শক (এসআই)। ৪. মিলন দেবনাথ, প্রধান শিক্ষক, কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ। ৫. মোঃ সালাউদ্দিন, সভাপতি, মহামায়া ভূমিহীন সমবায় সমিতি। ৬. মশিউর রহমান রোমান, সাধারণ সম্পাদক, মহামায়া ভূমিহীন সমবায় সমিতি।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, মহামায়া কালীমাতা শিব মন্দিরের উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবসমূহ সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করাই এই কমিটির মূল লক্ষ্য। নতুন কমিটিকে স্থানীয় সর্বস্তরের মানুষ ও ভক্তবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *