ফারুক আহমেদ, ত্রিশাল (ময়মনসিংহ)

ময়মনসিংহের ত্রিশালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্র্যাক ত্রিশাল অফিসে প্রবাসবন্ধু ফোরামের ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে মোখলেছুর রহমান সবুজ সভাপতি ও সিরাজুল ইসলাম কিরণকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির সদস্যবৃন্দ
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মামুনুর রশিদ সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আ. করিম ঢালী, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, এবং বাকি ৯ জন সাধারণ সদস্য।
কমিটি গঠনের সময় ব্র্যাকের সাইকোসোশ্যাল কাউন্সিলর প্রিন্স সাহা সোহাগ ও প্রোগ্রাম অর্গানাইজার ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
