যে দুই প্রশ্নের উত্তর দিয়ে বিশ্ব সুন্দরী নির্বাচিত হলেন ফাতিমা

বিনোদন ডেস্ক

মিস ইউনিভার্স ২০২৫ মেক্সিকোর ফাতিমা বশ।ছবি:সংগৃহীত

আজ শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব। কয়েকটি পর্ব পেরিয়ে ফাইনালে উঠে আসেন পাঁচটি দেশের প্রতিনিধি: মেক্সিকো, থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা ও আইভরিকোস্ট। প্রশ্নোত্তর শেষে মেক্সিকোর ফাতিমা বশ ৭৪তম মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন।

ফাইনালে বিচারকেরা সব প্রতিযোগীকে দুটি করে প্রশ্ন করেন—একটি স্বতন্ত্র এবং অন্যটি কমন। কমন প্রশ্নটি করার সময় চারজনের কানে ছিল হেডফোন, যাতে তাঁরা কিছু শুনতে না পান।

ফাতিমা বশের বিজয়ী উত্তর দুটি

মিস মেক্সিকো যে দুটি প্রশ্নের উত্তর দিয়ে সেরা হয়েছেন, তা নিম্নরূপ:

প্রথম প্রশ্ন (স্বতন্ত্র)

প্রশ্ন: ২০২৫ সালে আপনার দৃষ্টিতে নারীর চ্যালেঞ্জগুলো কী এবং কীভাবে আপনি মিস ইউনিভার্স খেতাব ব্যবহার করে বিশ্বের নারীদের জন্য নিরাপদ স্থান তৈরি করবেন?

ফাতিমার উত্তর: “নারীদের জন্য পৃথিবীটা এখন চ্যালেঞ্জের। একজন নারী ও মিস ইউনিভার্স হিসেবে অন্যের কল্যাণে আমার বক্তব্য এবং শক্তি কাজে লাগাব; কেননা এখন আমরা এখানে এসেছি কথা বলার জন্য, পরিবর্তনের জন্য এবং আমাদের সবই আছে। আমরা নারী, আমরা সাহসী—আমরা সবার সামনে দাঁড়িয়ে ইতিহাস গড়তে জানি।

দ্বিতীয় প্রশ্ন (কমন)

প্রশ্ন: আজ আপনি মিস ইউনিভার্স ২০২৫ নির্বাচিত হলে এই প্ল্যাটফর্মকে কীভাবে তরুণীদের ক্ষমতায়নের জন্য ব্যবহার করবেন?

এই প্রশ্নের জবাবে সবচেয়ে শক্তিশালী উত্তর দিয়েছেন ফাতিমা বশ। এই উত্তরই ফাইনালে ফাতিমার সেরার মুকুট নিশ্চিত করে। সংক্ষিপ্ত তবে শক্তিশালী সেই উত্তরেই তিনি বাকিদের মনে করিয়ে দিয়েছেন, আত্মবিশ্বাস ও আত্মসম্মান আদতে মুকুটের মতোই শক্তিশালী

ফাতিমার উত্তর: “মিস ইউনিভার্স হিসেবে বলব, নিজের স্বকীয়তার শক্তিতে আস্থা রাখো। নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্নের মূল্য আছে। তোমার হৃদয় অমূল্য। তোমার মূল্য সম্পর্কে অন্য কেউ যেন সন্দিহান না হয়; কারণ, তুমি মূল্যবান। আর বলব, তুমি শক্তিশালী আর তোমার কণ্ঠস্বর সবার কানে পৌঁছে যাক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *