স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো:মোখতার আহমেদের বিদায় উপলক্ষে আজ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দ। এ সময় কমিশনারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনকালীন ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক দক্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তিনি। তাঁর কর্মনিষ্ঠা ও প্রজ্ঞা সকলের কাছে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, মো:মোখতার আহমেদ শিগগিরই খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। এনসিপি নেতৃবৃন্দ তাঁর নতুন কর্মস্থলে আরও সফলতা কামনা করেন।
