আগামী নির্বাচনে ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রার্থী খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে বাকি আসনগুলোর প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে এবং কিছু আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের এই তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলীয় প্রধানরা যেসব আসনে প্রার্থী হচ্ছেন:

  • বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া: ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন।
  • ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান: বগুড়া-৬ আসন।

প্রার্থী চূড়ান্তকরণের পটভূমি

প্রার্থী ঘোষণার আগে আজ দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *