নেত্রকোনার কেন্দুয়ায় জনতা ব্যাংকের প্রথম উপশাখা চালু
নেত্রকোনা প্রতিনিধি

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তাদের প্রথম উপশাখা চালু করেছে। সম্প্রতি উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম।
- উদ্বোধন: উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। এ সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হক তালুকদার উপস্থিত ছিলেন।
জনতা ব্যাংক জানিয়েছে, দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে তারা প্রান্তিক জনপদে প্রথম উপশাখা উদ্বোধনের মাধ্যমে ব্যাংকিং সেবার পরিসর আরও বিস্তৃত করল।
