১১ ইঞ্চি পর্দার নতুন ট্যাবলেট ব্ল্যাক শার্ক প্যাড ৭ বাজারে

ব্ল্যাক শার্ক প্যাড ৭ মডেলের ট্যাবলেট কম্পিউটারসংগৃহীত।
প্রযুক্তি ডেস্ক।
দেশের বাজারে ‘ব্ল্যাক শার্ক প্যাড ৭’ মডেলের নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট কম্পিউটার এনেছে টেকটাইম। শাওমির সহ–ব্র্যান্ড হিসেবে পরিচিত ব্ল্যাক শার্কের তৈরি এই ট্যাবলেটটির দাম ধরা হয়েছে ২৪ হাজার ৯৯৯ টাকা।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকটাইম এই তথ্য জানিয়েছে।
ট্যাবলেটটির প্রধান বৈশিষ্ট্য
| বৈশিষ্ট্য | তথ্য |
|---|---|
| পর্দা | ১১ ইঞ্চি আইপিএস এলসিডি |
| রিফ্রেশ রেট | ৯০ হার্টজ |
| অপারেটিং সিস্টেম | অ্যান্ড্রয়েড ১৫ |
| প্রসেসর | মিডিয়াটেক হেলিও জি৮৮ |
| র্যাম | সংস্করণভেদে ৬ ও ৮ গিগাবাইট |
| ধারণক্ষমতা | ১২৮ গিগাবাইট (মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়) |
| ব্যাটারি | ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার |
| অডিও | ডলবি অ্যাটমস সাউন্ডযুক্ত |
| নেটওয়ার্ক | ওয়াই–ফাই এবং ফোর–জি প্রযুক্তি সমর্থন করে |
কোম্পানি জানিয়েছে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কারণে ট্যাবলেটটি ভালো মানের ছবি ও ভিডিও দেখার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায়।
