মেসির সতীর্থের গোলে যুবাদের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

গোলের পর আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দলের জয়ের নায়ক মাতেও সিলভেত্তি (১৭ নম্বর)এএফপি

খেলা ডেস্ক।

আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ফুটবল দল ১৮ বছরের অপেক্ষার অবসানের খুব কাছে চলে গেল। চিলিতে আজ বাংলাদেশ সময় সকালে সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে যুবাদের বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

​আর্জেন্টাইনদের জয়ের নায়ক লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ মাতেও সিলভেত্তি। ম্যাচের ৭২ মিনিটে একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ফাইনালে ওঠার পর আর্জেন্টাইনদের উল্লাস
এএফপি।

গোল ও ফাইনাল

  • গোল: দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টার ফসল ছিল সিলভেত্তির গোলটি। বেনফিকায় খেলা উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নির নিখুঁত পাস থেকে বলটিকে জালে পাঠান সিলভেত্তি।
  • সিলভেত্তির ফর্ম: সিলভেত্তি নকআউট পর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচেই গোল পেলেন। টুর্নামেন্টে তাঁর গোল এই তিনটিই।
  • ফাইনাল: বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে সান্তিয়াগোতে ফাইনালে আফ্রিকান দল মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

​এর আগে আর্জেন্টিনা সর্বশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ২০০৭ সালে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *