বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা।

তামিম ইকবাল। ছবি সংগ্রহীত।
আসন্ন বিসিবির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আগামী ৬ অক্টোবর এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে আজ ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে যে উত্তেজনা ছিল, তা আরও কিছুটা প্রশমিত হলো।
