ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
খেলা ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫৯

আজ দলে ফিরতে পারেন তানজিম।এএফপি
এশিয়া কাপের সুপার ফোরে আজ ভারত-বাংলাদেশ ম্যাচ। এই মুহূর্তে খাতা-কলমে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের চেয়ে বড় ফেবারিট আর কোনো দল নেই। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ভারত ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে, যার মধ্যে হেরেছে মাত্র ৩টি ম্যাচ। কঠিন এই ম্যাচে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে কেমন একাদশ সাজাতে পারে, তা নিয়ে রয়েছে আলোচনা।

আজ কেমন খেলবেন সাইফ হাসান?
বিসিবি
ব্যাটিং অর্ডার
বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম চারজন নিয়েই আসলে তেমন কোনো প্রশ্ন নেই। সম্ভাব্য একাদশে যারা থাকতে পারেন:
- সাইফ হাসান: শ্রীলঙ্কার বিপক্ষে তার ৬১ রানের ইনিংসের পর এই ম্যাচেও তার জায়গা নিশ্চিত।
- তানজিদ হাসান: সর্বশেষ ম্যাচে শূন্য রানে ফিরলেও টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তারও জায়গা নিশ্চিত।
- লিটন দাস: ভারত ম্যাচের দুই দিন আগে অনুশীলনে চোট পেলেও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, চোট গুরুতর নয়। তাই তার খেলা নিয়ে খুব বেশি সন্দেহ নেই। তবে শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে তার বদলে দলে আসতে পারেন পারভেজ হোসেন।
- তাওহিদ হৃদয়: চার নম্বরে তার অবস্থানও নিশ্চিত।
- হৃদয়ের পর আছেন শামীম হোসেন।
