মহাকালী গার্লস স্কুল ও কলেজ ময়মনসিংহের নবীন বরণ অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ :

২৬শে নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মহাকালী গার্লস স্কুল ও কলেজ ময়মনসিংহের নবীন বরণ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান আকন্দ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ সাইদুজ্জামান শরীফ, মহাকালী গার্লস স্কুল ও কলেজ ময়মনসিংহের দাতা সদস্য খন্দকার মাহবুব আলম সিআইপি, মহাকালী গার্লস স্কুল ও কলেজ, ময়মনসিংহের এডহক কমিটির সদস্য মো. মাহমুদ কায়কোবাদ মামুন প্রমুখ।

মহাকালী গার্লস স্কুল ও কলেজ, ময়মনসিংহের এডহক কমিটির সভাপতি ইফরাত জাহান স্যান্ডার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মহাকালী গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জিয়া উদ্দিন শাকির।

Leave a Comment