
প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক জনাব ফারুখ আহমদ এর শ্বশুর আব্দুল কাদের (৭০) ২৩ নভেম্বর, ২০২৬ তারিখ সকাল ৮:৩০ টায় ঢাকার অদূরে সাভারের আমিন বাজারে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম আব্দুল কাদের বায়ো ফার্মা গ্রুপের কর্মকর্তা ছিলেন। তাঁকে তাঁর নিজ বাড়ি শেরপুরের নালিতাবাড়ীতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী খোরশেদা ফাতেমা (গৃহিণী), পুত্র নাজমুস সাকিব, সেকশন অফিসার, বাউবি, কন্যা মোমতাহিনা মোশতারী, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, ঢাকা, কন্যা তাবাসসুম মোশতারী, উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ঢাকা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জনাব ফারুখ আহমদ এর শ্বশুরের মৃত্যুতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক গবেষক ও লেখক ড. মেজবাহ উদ্দিন তুহিন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারী জনাব ফারুখ আহমদ এর শ্বশুরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।