মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

নির্ধারিত সফরসূচি অনুযায়ী নেত্রকোণা জেলা বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শনের উদ্দেশ্যে মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে “গার্ড অব অনার” প্রদান করে।
ডিএসবি কার্যালয় তদারকি ও রেজিস্টার পর্যালোচনা
অভ্যর্থনা শেষে রেঞ্জ ডিআইজি সশরীরে ডিএসবি অফিসের বিভিন্ন শাখার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল দাপ্তরিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

কাজের গতিশীলতা ও প্রশাসনিক সুশাসন নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
উপস্থিত কর্মকর্তাবৃন্দ
উক্ত পরিদর্শনকালে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।