দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহে পুলিশ অফিসার ও ফোর্সের ব্রিফিং সভা অনুষ্ঠিত

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

​গতকাল শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দুপুর ৩টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের ‘শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে’ (কল্যাণ শেড) এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

​সামপ্রদায়িক সম্প্রীতি ও সমন্বিত নিরাপত্তার নির্দেশ

​পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

​পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “পূজা মণ্ডপে আগত পুণ্যার্থীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। মণ্ডপভিত্তিক নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও মোবাইল পেট্রোলিং জোরদার থাকবে।”

​উপস্থিত পুলিশ কর্মকর্তাবৃন্দ

​উক্ত নিরাপত্তা ব্রিফিং সভায় উপস্থিত ছিলেন—

  • ​অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন
  • ​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আশরাফুল করিম
  • ​অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসাদুজ্জামান শাকিল

​এছাড়াও ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত বিপুল সংখ্যক পুলিশ সদস্য ব্রিফিং সভায় অংশ নেন।