রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের উদ্যোগে রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণস্থ ‘এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে’ বর্ণাঢ্য আয়োজনে এই সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনের প্রধান অতিথি ও নেতৃবৃন্দের বক্তব্য
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাব উদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন—
- অঞ্চল টিম সদস্য এডভোকেট নাজমুল হক সাঈদী
- অঞ্চল টিম সদস্য মাওলানা এনামুল হক
- ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আবদুল করিম
- মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল
- ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ শহীদুল্লাহ কায়সার সহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের শীর্ষ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।
সংগঠনিক আলোচনা
সম্মেলনে বক্তারা সংগঠনের নীতি, আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দলের সর্বস্তরের কর্মীদের আত্মগঠন, নিয়মিত দাওয়াতি কার্যক্রম জোরদার এবং নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে ইসলামী সমাজ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়।
সম্মেলনে ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক পুরুষ ও নারী রুকন অংশ নেন।