হোসেনপুরে বরের গাড়ি ভাঙচুর করে নববধূকে তুলে নিয়ে যাওয়ার অভিযো

প্রদীপ কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনন্দঘন পরিবেশ শেষে বাড়ি ফেরার পথে নববিবাহিত বরের গাড়ি আটকে ভাঙচুর চালিয়ে কনেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

​গত রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিয়ের পর পথে ঘটে দুর্ঘটনা

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে সম্পন্ন হয়। ধুমধাম করে কনের বাড়ির সকল আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা হন।

হামলা ও কনে ছিনতাইয়ের বিবরণ

​মাইক্রোবাসটি জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করে বলে অভিযোগ করেন বরের স্বজনেরা।

​আটকের পর হামলাকারীরা মাইক্রোবাসে ব্যাপক ভাঙচুর চালায় এবং উপস্থিত বরযাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক গাড়ি থেকে তুলে নিয়ে পালিয়ে যায়। বরের স্বজনদের সামনে ঘটে যাওয়া এ ঘটনার পরপরই পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ইভটিজিংয়ের অভিযোগ ও পুলিশের বক্তব্য

​হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কনের পারিবারিক সূত্রে জানা গেছে অভিযুক্ত মিয়াদ নামের ওই যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করে আসছিলেন।

​তিনি আরও জানান—

​”ঘটনার পর ভুক্তভোগী বরের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত কনেকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *