খালিয়াজুড়িতে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি, (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ আজিদ মিয়া (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
অভিযান ও উদ্ধার
পুলিশ সূত্রে জানা গেছে, আটক আজিদ মিয়া লেপসিয়া গ্রামের শাহাবুদ্দীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া পুলিশ ফাঁড়ির এসআই (পুলিশ পরিদর্শক) জিয়াউল রাব্বি একদল পুলিশ সদস্য নিয়ে আজিদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন।
তল্লাশিকালে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আজিদ মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আটকের পর থানায় নিয়ে আসা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে (জিডি নং- ৪০৯)। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) যথাযথ পুলিশ পাহারায় তাকে নেত্রকোনা সদর কোর্টে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
