কে,সি পাইলট স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঘোড়াঘাট কৈলাশ চন্দ্র (কে,সি) পাইলট স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীন বরণ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান ও সভাপতিত্ব
অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা সোমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আবদুস সাত্তার মিলন।
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- আব্দুল আল মামুন কাওসার শেখ, প্রশাসক, ঘোড়াঘাট পৌরসভা ও সহকারী কমিশনার (ভূমি)।
- শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ঘোড়াঘাট থানা।
- দিলজার হোসেন বিল্লু, সাবেক প্রশাসক, ঘোড়াঘাট পৌরসভা।
- মুক্তার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপি।
- ধীরাজ সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার।
- আনোয়ার হোসেন ডাবলু, সদস্য সচিব, জিয়া পরিষদ, ঘোড়াঘাট পৌর শাখা।
এছাড়াও প্রভাষক মাসুম আলী শাহ, সাংবাদিক মাহফুজুর রহমান, সমাজসেবক সাব্বির হোসেন এবং শিক্ষক বাহার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনা
প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নবীন ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের পিতা-মাতা অনেক কষ্ট করে লেখাপড়ার খরচ জোগাচ্ছেন। তাঁদের সেই কষ্টের মর্যাদা দিতে তোমাদের মনোযোগ দিয়ে শিক্ষা অর্জন করতে হবে। আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় আত্মনিয়োগ করে সমাজের সেবা করতে হবে।” তাঁরা শিক্ষার্থীদের বড়দের সম্মান করা এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য ও নবীনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
