ময়মনসিংহ নগরীতে আমাদের জন্ম, আমরা আমাদের মতো করে সাজাতে চাই: অ্যাড. এম এ হান্নান খান
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব এম এ হান্নান খান বলেছেন, “ময়মনসিংহ নগরীতে আমাদের জন্ম, তাই এই নগরীকে আমরা আমাদের মনের মতো করে পরিকল্পিতভাবে সাজাতে চাই।” গত ৩রা এপ্রিল (শুক্রবার) দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মসজিদে নামাজ আদায় ও মুসল্লিদের সাথে মতবিনিময়

মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ হান্নান খান শুক্রবার জুমার নামাজ আদায় করেন নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের সাদী সরকার বাড়ি জামে মসজিদে। এরপর বিকেলে চর গোবিন্দপুর হাই স্কুল সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদে আসরের নামাজ এবং খালপাড় এলাকায় মাগরিবের নামাজ আদায় করেন। প্রতিটি মসজিদে নামাজ শেষে তিনি ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগ ও উঠান বৈঠক

নামাজ পরবর্তী সময়ে তিনি পাশ্ববর্তী এলাকাসমূহে পথসভা, গণসংযোগ এবং উঠান বৈঠকে অংশ নেন। এ সময় তিনি স্থানীয় আয়োজকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সাথে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের চাহিদা নিয়ে বিস্তারিত মতবিনিময় ও পরামর্শ গ্রহণ করেন।
তৃণমূলের সমর্থন ও উপস্থিতি
গণসংযোগকালে এম এ হান্নান খানের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, নির্বাচনী ক্যাম্পেইনের সদস্যবৃন্দ এবং সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে তাঁর এই গণসংযোগ ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, অ্যাডভোকেট এম এ হান্নান খান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং জেলা কৃষক দলের নির্বাচিত সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।
