রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলমকে আহ্বায়ক এবং মোঃ জসীম উদ্দীনকে সদস্যসচিব করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা আহ্বায়ক কমিটির (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অনুমোদন ও ঘোষণা
৩ এপ্রিল শুক্রবার জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম-এর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নেতৃত্বের তালিকায় যারা রয়েছেন
অনুমোদিত এই আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন যারা:
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: কবি সেলিম বালা।
- যুগ্ম আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, এডভোকেট মিজানুর রহমান আকন্দ, মঞ্জুরুল হক মামুন, আবুল কালাম ফরাজী ও নুরুল ইসলাম।
- সিনিয়র যুগ্ম সদস্যসচিব: ইঞ্জি. শহিদুল ইসলাম।
- যুগ্ম সদস্যসচিব: মোঃ মোজাম্মেল হক, খন্দকার সুফি আব্দুল্লাহ, মোঃ মাসুদ রানা, রাজন আহমেদ ও মোঃ আতিকুর রহমান।
সাংগঠনিক দায়িত্ব
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন: ডা. মাকামে মাহমুদ, মুফতি আরিফ আব্দুল্লাহ, আবুল হাসনাত হৃদয়, ইউসুফ আম্মার ও মাহমুদুল হাসান।
নতুন এই কমিটি ঘোষণার পর ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে এই কমিটি নিরলসভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।