আহঃ কি চমৎকার মজা, গরম চায়ের টান!
মো: হাবিবুল্লাহ, (খালিয়াজুড়ি),নেত্রকোনা প্রতিনিধি

রোদ-বৃষ্টি বা ব্যস্ততা—সবকিছুর মাঝেই বাঙালির আড্ডার প্রাণ হলো এক কাপ ধোঁয়া ওঠা গরম চা। আর সেই আড্ডা যদি হয় দুই প্রবীণ শিক্ষকের মধ্যে, তবে তার আমেজটাই যেন আলাদা। রবিবার (২২ মার্চ) জোহরের নামাজের পর ময়মনসিংহ পুলিশ লাইনস কাশর মোড়ের এক চায়ের দোকানে দেখা মিলল এমনই এক চমৎকার দৃশ্যের।
আড্ডার মধ্যমণি দুই প্রবীণ শিক্ষক
চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডায় মেতেছিলেন নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফুরকান এবং ময়মনসিংহ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল মুতিন। কর্মজীবন থেকে অবসর নিলেও তাঁদের বন্ধুত্বের আড্ডা আজও অমলিন।
গরম চায়ের তৃপ্তি
নিয়মিত এই আড্ডার ফাঁকেই আজ মুতিন স্যার তৃপ্তির সঙ্গে বলে ওঠেন, “আহঃ কি চমৎকার মজা, গরম চায়ের টান!” তাঁর এই সহজ-সরল ও আন্তরিক অভিব্যক্তি উপস্থিত অন্যদেরও নজর কাড়ে। সেখানে উপস্থিত নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন এবং তাঁদের এই অকৃত্রিম বন্ধুত্বের গল্পটি তুলে ধরেন।
বন্ধুত্বের এক বিরল দৃষ্টান্ত
প্রবীণ এই দুই শিক্ষকের মতে, চায়ের আড্ডা কেবল তৃপ্তির জন্য নয়, এটি একে অপরের খোঁজখবর নেওয়া এবং পুরনো স্মৃতি রোমন্থন করার একটি মাধ্যম। যান্ত্রিক এই জীবনে এমন আড্ডাগুলোই মানুষকে সজীব রাখে। তাঁদের এই প্রাণবন্ত উপস্থিতি দেখে স্থানীয় দোকানদার ও পথচারীরাও বেশ আনন্দিত হন।
