নোবিপ্রবি বিএনসিসির নতুন সিইউও মো. হিমেল রানা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের অধীনস্থ ৬নং ব্যাটালিয়নের ‘ডি’ কোম্পানির সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) পদে পদোন্নতি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মো. হিমেল রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

সিইউও পদে পদোন্নতি ও দায়িত্বভার

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লা সেনানিবাস সংলগ্ন ময়নামতি রেজিমেন্ট সদর দপ্তরে হিমেল রানাকে সিইউও ব্যাজ পরিয়ে দেওয়া হয়। রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল রাশেদুল হাসান প্রিন্স, পিএসসি এবং প্রফেসর আন্ডার অফিসার মো. রেজাউল তাকে এই ব্যাজ পরিয়ে দেন। নবনিযুক্ত এই ক্যাডেট আন্ডার অফিসার নোবিপ্রবি বিএনসিসি প্লাটুনসহ ‘ডি’ কোম্পানির অন্তর্ভুক্ত আরও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুভূতি ও অঙ্গীকার

পদোন্নতি পেয়ে হিমেল রানা বলেন, “এই র‍্যাংক নিজেকে আদর্শ দেশপ্রেমিক ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার সুবর্ণ সুযোগ। আমি নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করব।” তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের যেকোনো ক্রান্তিলগ্নে কাজ করতে ক্যাডেটদের প্রস্তুত রাখতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী আধা-সামরিক বাহিনী, যার মূলমন্ত্র ‘জ্ঞান, শৃঙ্খলা ও সেচ্ছাসেবক’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *