নোবিপ্রবি’র ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা ও মেয়াদ
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃতরা হলেন: ১. স্বর্ণা আক্তার: আইন বিভাগ (২০২১-২২ শিক্ষাবর্ষ)— ০১ (এক) বছর বহিষ্কার। ২. শিপ্রা রায়: বাংলা বিভাগ (২০২০-২১ শিক্ষাবর্ষ)— ০৬ (ছয়) মাস বহিষ্কার। ৩. যারিন বিনতে মকবুল ইকফা: ব্যবসায় প্রশাসন বিভাগ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ)— ০৬ (ছয়) মাস বহিষ্কার। ৪. মো. শাহরিয়ার হাসান শায়েফী: ইইই বিভাগ (২০২৩-২৪ শিক্ষাবর্ষ)— ০৬ (ছয়) মাস বহিষ্কার। ৫. ইসরাত হোসেন: বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (২০২০-২১ শিক্ষাবর্ষ)— ০৬ (ছয়) মাস বহিষ্কার।
বহিষ্কারের কারণ
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আইন বিভাগের শিক্ষার্থী স্বর্ণা আক্তার পরীক্ষা চলাকালীন নকলের উপাদান সাথে রাখা এবং দায়িত্বরত পর্যবেক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় তাকে দীর্ঘমেয়াদী শাস্তি প্রদান করা হয়েছে। তার সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
অন্যদিকে, বাকি চার শিক্ষার্থী—শিপ্রা রায়, যারিন বিনতে মকবুল, শাহরিয়ার হাসান ও ইসরাত হোসেনের কাছে পরীক্ষার হল চলাকালীন অবৈধ কাগজপত্র (নকল) পাওয়া যাওয়ায় তাদের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিল এবং পরবর্তী ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
