শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক

​মনজুরুল হক, শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন শ্রীবরদী উপজেলার মাখিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। আটককৃত কসমেটিকসের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।

​সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান

​বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অন্যান্য অবৈধ পণ্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিজিবি নিয়মিত নজরদারি ও আভিযানিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।