শাহ আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে গ্রামীণ চিরঐতিহ্যবাহী ও লোকজ সংস্কৃতির অংশ হিসেবে জনপ্রিয় পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ঘোড়াঘাট পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া ফুটবল খেলার মাঠে স্থানীয় যুবকদের উদ্যোগে এই খেলা আয়োজিত হয়।
দিনাজপুর জেলা বিএনপির নেতা, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পাতা খেলার শুভ উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন মন্ডল ও সাধারণ সম্পাদক সাজু মিয়াসহ আরও অনেকে।
দর্শকদের আনন্দ-উচ্ছ্বাস ও গণকদলের অংশগ্রহণ
গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি ঘিরে আয়োজিত এই জনপ্রিয় খেলাটি দেখতে দূর-দূরান্ত থেকে আসা নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ কয়েক হাজার দর্শক উপস্থিত হন। সবার অংশগ্রহণেই মাঠজুড়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এই পাতা খেলায় মোট ৬টি গণকদল প্রতিদ্বন্দ্বিতা করে।
বিজয়ী দল ও পুরস্কার বিতরণ
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঘোড়াঘাট পৌর এলাকার ৪নং ওয়ার্ড পূর্বপাড়ার মোস্তফার গণকদল। দ্বিতীয় স্থান লাভ করে ৫নং ওয়ার্ডের সুমনের গণকদল এবং তৃতীয় স্থান অর্জন করে পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার মগলিশপুর গ্রামের গণকদল।
খেলা শেষে প্রধান অতিথি আবদুস সাত্তার মিলন বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার তুলে দেন।