খালিয়াজুরীতে সচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় নানা আয়োজনে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় বক্তারা হাওরাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভা ও অতিথিবৃন্দ

​উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মশিউর আলম-এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু।

​সভায় হাওরাঞ্চলের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বন্যা, আফাল (ঢেউ) ও বজ্রপাতের মতো ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়।

​বক্তাদের বক্তব্য ও উপস্থিতিবৃন্দ

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফাহিম হোসেন সুমন, যুবদল নেতা মোঃ এনামুল হক তালুকদার ছোটন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির আরাফাত হৃদয়, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাকিল সারোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল মিয়া, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, খালিয়াজুরী উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ এবং স্থানীয় প্রতিনিধি মোঃ শাহীন মিয়া।

​এ সময় দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার, বিআরডিবি কর্মকর্তা এস এম পারভেজ ইকবাল, খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস, শিক্ষক রিংকন তালুকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শতাধিক স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।